এইমাত্র
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিদ্ধিরগঞ্জে অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম
    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

    সিদ্ধিরগঞ্জে অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭

    সাদ্দাম হোসেন মুন্না খান, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ পিএম

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন মামলায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।


    পুলিশ জানায়, রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৫ জন, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এবং চুরি ও ছিনতাই মামলার আসামিরা রয়েছেন। সোমবার তাঁদের সবাইকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


    গ্রেপ্তারকৃতরা হলেন: মিজমিজি পাগলাবাড়ীর রহিমা বেগম (৫০), উত্তর সানারপাড়ের মনির হোসেন (৪০), ফতুল্লার নাজমুল ইসলাম (৩০) ও ইউসুফ মিয়া (৩৫), গোদনাইল মাঝিপাড়ার জামাল (৪৫), মিজমিজি বাতেনপাড়ার জাকির হোসেন (৪২), সুমিলপাড়ার মুজাহিদ হোসেন (২৮), মিজমিজি দক্ষিণপাড়ার হাজী মোবারক হোসেন (৬৫), রসুলবাগের মানিক মিয়া (৩০), বার্মাশীলের আরাফাত (২২), মাঝিপাড়ার শুভ (৩০) ও আকাশ (২৯), মিজমিজি তালতলার আব্দুল মোতালিব (৭৩), মিজমিজি সিআইখোলার কবির (২৮) এবং অন্যান্য মামলায় আরও তিনজন।


    সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ও নগদ অর্থ উদ্ধারসহ সক্রিয় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।



    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…