এইমাত্র
  • বান্দরবানে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি, নিহত ১
  • ‘ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা’
  • উপজেলা ও থানা পর্যায়ের ১১২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
  • স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি গঠন
  • ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • আজ মঙ্গলবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও'র অভিযান

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও'র অভিযান

    মাহাবুবুর রহমান মিঠুন, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    পাবনার ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চাঁদ আলীর মোড় থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে চারটি মামলায় চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    অভিযানের নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। ঈশ্বরদী থানা পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহায়তা করেন।


    জানা গেছে, পৌর শহরের চাঁদ আলীর মোড় থেকে রেলগেট পর্যন্ত সড়কের ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা করে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে দীর্ঘ দিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হতো সাধারণ মানুষকে। ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কয়েকটি ফলের দোকানেও তল্লাশি চালানো হয়। মূল্যতালিকা ও ক্রয় ভাউচার না থাকা এবং ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে মোট চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


    ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান বলেন, “ফুটপাত দখল করে দোকানপাট পরিচালনা করায় জন চলাচল ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল। যানজট নিরসনে আমরা কাজ করছি। এ ছাড়া মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


    অভিযানে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, পৌরসভার খাদ্য পরিদর্শক মো. আবুল কায়সারসহ সংশ্লিষ্টরা।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…