এইমাত্র
  • পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ওষুধ-কেমিক্যাল ক্রয়ে চাহিদা ৬০ কোটি, বরাদ্দ ৮ কোটি টাকা!
  • বাংলাদেশসহ ৪০ দেশের ডিম-মুরগি আমদানিতে সৌদি আরবের নিষেধাজ্ঞা
  • পিলখানা হত্যাকাণ্ড: বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • রাজধানীতে তাপমাত্রা ১৯ ডিগ্রি, আরো বাড়ার আভাস
  • সৌদি সফরে গেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
  • বাহরাইনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
  • বাংলাদেশ প্রেসক্লাব বাহরাইনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, দগ্ধ এক শিশু
  • দু'মুঠো ভাতের লড়াইয়ে বন্দি এক নগর
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, দগ্ধ এক শিশু

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

    অষ্টগ্রামে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই, দগ্ধ এক শিশু

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম

    কিশোরগঞ্জের অষ্টগ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নানার সাথে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছে তৌহিদুল ইসলাম নামে (০৮) বছরের এক শিশু। 


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


    দগ্ধ হওয়া শিশু তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে তার মায়ের সাথে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে কৃষকের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তৌহিদুল ইসলাম।


    আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তার শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম। এদিকে আগুনের খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।


    মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…