এইমাত্র
  • সেনাবাহিনীর নার্সিং সার্ভিসে নিয়োগ, বিবাহিতরাও পাচ্ছেন সুযোগ
  • হরমুজ প্রণালি দিয়ে তেল-গ্যাসবাহী জাহাজ চলাচল নিয়ে ইরান-চীন আলোচনা
  • ইরানের পর কিউবা এখন ‘সময়ের ব্যাপার মাত্র’: ট্রাম্প
  • বাহরাইনে হোটেলে ড্রোন হামলা, মার্কিন সেনারা সেখানে ছিলেন ধারণা করা হচ্ছে
  • সৌদি আরবকে ধন্যবাদ দিলেন ইরানের রাষ্ট্রদূত
  • জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করল আইনজীবি স্বামী
  • আইভী ও বদির জামিন স্থগিত
  • তীরে গিয়ে তরী ডুবাল ইংল্যান্ড, ফাইনালে ভারত
  • প্রধানমন্ত্রীর পূর্বঘোষিত দুই ইফতার মাহফিল বাতিল
  • আজারবাইজানে হামলার দাবি অস্বীকার ইরানের
  • আজ শুক্রবার, ২২ ফাল্গুন, ১৪৩২ | ৬ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম

    ছয়টি ছানা রেখে মা কুকুরকে পিটিয়ে হত্যা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম


    পটুয়াখালীর কলাপাড়ায় একটি কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কুকুরটির ছয়টি ছানা রয়েছে। 


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে।


    ছানাসহ কুকুরটি লালনপালন করতেন বাঁধঘাট গ্রামের নাসরিন নাহার। তিনি অভিযোগ করে বলেন, প্রায় ৬ থেকে ৭ বছর ধরে আমি কুকুরটিকে লালন-পালন করে আসছি। এক মাস আগে কুকুরটি ছয়টি ছানার জন্ম দেয়। কিন্তু দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অজুহাতে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করে মাটিচাপা দেন। পরে মা কুকুরকে হত্যার বিষয়ে জানতে গেলে আমার মেয়ে ইলাকেও মারধর করে নুরুল হক।


    তিনি আরও বলেন, মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো ছোটাছুটি করছে। কুকুর হত্যার বিচার চাই।


    এ বিষয়ে জানতে নুরুল হকের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। তবে তার বড় ভাই নান্টু মিয়া বলেন, ওই কুকুরটি অনেক ক্ষতি করেছে, তাই তাকে হত্যা করেছে। কিন্তু হত্যা করে ভুল করেছে, প্রয়োজনে ক্ষতিপূরণ চাইতে পারত।


    কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মারুফ বিল্লাহ বলেন, একটি অবুঝ প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। কুকুরটির মালিক আমাদের কাছে এলে তাদের আইনি সহায়তা করা হবে।

     

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…