এইমাত্র
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • ভোলায় মায়ের কোল থেকে ৩ মাসের শিশু চুরি
  • যেভাবে একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি পেলো নোবিপ্রবির আওয়ামীপন্থী শিক্ষকরা
  • ডিজিটাল প্রতারণা ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি চাঁদের
  • ফটিকছড়ি-খাগড়াছড়ির সংযোগ সড়কে নিম্নমানের ইট-খোয়া ব্যবহারের অভিযোগ
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
  • উলিপুরে ভোটকেন্দ্র সংস্কারে অনিয়মের অভিযোগ
  • টাংগুয়ার হাওরে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ড
  • দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল দখলমুক্ত ও বর্জ্যমুক্ত করা হবে: এ্যানি
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বরিশাল আদালতে এজলাসে বিশৃঙ্খলা: আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

    বরিশাল আদালতে এজলাসে বিশৃঙ্খলা: আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম


    বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাসে বিচার কার্যক্রম চলাকালে বিচারকের সামনে আইনজীবীদের বিশৃঙ্খলার অভিযোগে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুল রহমান লিংকনকে আটক করা হয়েছে। 


    বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে তাকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 


    পরে তাকে অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালতে হাজির হলে আদালতের বিচারক এসএম শরীয়ত উল্লাহ তাকে জেল হাজতে প্রেরণ নির্দেশ দেন। 


    বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম। তিনি বলেন, তাকে আদালত থেকে কারাগারে নেওয়ার প্রস্তুতি চলছে। 


    এদিকে আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুল রহমান লিংকনকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে আইনজীবীরা। এতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আদালতে চত্বরে বিপুল সংখ্যক র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 


    বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেয়া হচ্ছে। এ ঘটনায় আইনজীবীরা বিক্ষোভ মঙ্গলবার থেকে আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করে।


    এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাদিকুল রহমান লিংকনকে আটক করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 


    তিনি আরও বলেন, অবিলম্বে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণ দাবী জানাই। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুশিয়ারী দেন তিনি।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…