এইমাত্র
  • তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার
  • দীর্ঘদিন ধরে ক্যারিয়ার এডভাইজার সার্ভিসের কার্যক্রম থেকে বঞ্চিত হাবিপ্রবি শিক্ষার্থীরা
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
  • দেশের দিক-নির্দেশনায় জ্ঞানী–গুণীজনদের ভূমিকাই প্রধান: প্রধানমন্ত্রী
  • একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
  • বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর
  • একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী
  • আজ বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

    কিউবায় অনুপ্রবেশকারী মার্কিন স্পিডবোটে গুলি, নিহত ৪

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    কিউবার জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশকারী একটি মার্কিন স্পিডবোড-কে লক্ষ্য করে গুলি করেছে দেশটির কোস্টাগার্ড। এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন।

    কিউবার কোস্টগার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুপ্রবেশকারী স্পিডবোটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিবন্ধিত। নিহত এবং আহতদের নাম-পরিচয় এবং কোন দেশের নাগরিক— এসব তথ্য প্রকাশ করা হয়নি বাহিনীর বিবৃতিতে। কেন এটি কিউবার জলসীমায় প্রবেশ করল তা-ও জানা যায়নি।

    কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, নিজেদের জলসীমায় স্পিডবোটটি লক্ষ্য করার পর সেটিকে থামার নির্দেশ দিয়েছিল কোস্টগার্ড বাহিনী। কিন্তু এই নির্দেশের জবাবে নৌকার আরোহীরা কোস্টগার্ড বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে কোস্টগার্ড বাহিনীও বন্দুক পাল্টা গুলি ছোড়ে। এই সংঘাতের জেরেই স্পিডবোটের আরোহীদের মধ্যে চার জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কিউবার কোস্টগার্ডের একজন কমান্ডারও আছেন।

    নিহত এবং আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

    উল্লেখ্য, ১৯৫৮ সালে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আছে কিউবা। পরবর্তী দশকগুলোতে এই নিষেধাজ্ঞার মাত্রা আরও বেড়েছে এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তা চরম পর্যায়ে পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নেৃতৃত্বাধীন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে গত কয়েক মাস ধরে জ্বালানি তেল আমদানি করতে পারছে না কিউবা।

    কঠোর মার্কিন নিষেধাজ্ঞা থাকায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট, লোডশেডিংয়ের মত সমস্যা দিন দিন বাড়ছে কিউবায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সমুদ্র-সীমান্ত আছে। সমুদ্রপথে কিউবার উপকূল থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলের দূরত্ব মাত্র ১৬০ কিলোমিটার।

    গত কয়েক দশকে কিউবার হাজার হাজার নাগরিক বৈধ-অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এই নাগরিকদের অনেকে কিউবায় থাকা স্বজনদেরও যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে আগ্রহী।

    যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, “প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে স্পিডবোটটি একটি অসামরিক নৌযান ছিল এবং সেখানে যারা ছিলেন— তার সবাই কিউবার নাগরিক এবং দীর্ঘদিন ধরে ফ্লোরিডায় বসবাস করছেন। কিউবা থেকে নিজেদের আত্মীয় স্বজনদের বের করে আনতেই সেখানে যাচ্ছিলেন তারা।”

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…