এইমাত্র
  • খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কঠোর বার্তা ইরানের প্রেসিডেন্টের
  • ইরানের মিনাব শহরে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা, বিশ্ববাজারে যে প্রভাব পড়তে পারে
  • খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের
  • কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
  • বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ইরানে চলমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
  • বগুড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন
  • ইরানে যৌথ হামলার প্রতিবাদে ইবি বৈছাআ'র নিন্দা
  • চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    হত্যাকাণ্ড খামেনেয়িকে শক্তিশালী ‘প্রতীকে’ পরিণত করবে: আলি হাসেম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৮:৪৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৮:৪৬ এএম

    হত্যাকাণ্ড খামেনেয়িকে শক্তিশালী ‘প্রতীকে’ পরিণত করবে: আলি হাসেম

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৮:৪৬ এএম


    আয়াতুল্লাহ আলী খামেনেয়ির হত্যাকাণ্ড তাকে তার সমর্থকদের কাছে একটি শক্তিশালী প্রতীকে পরিণত করবে। এমনটি জানিয়েছেন কাতারের দোহা থেকে প্রতিবেদন করা সাংবাদিক আলি হাসেম।



    তার ভাষ্য অনুযায়ী, ‘সবকিছু নির্ভর করছে এই যুদ্ধ কীভাবে শেষ হয় তার ওপর।’ তবে তিনি মনে করেন, যারা ‘উইলায়াত আল-ফকিহ’ মতাদর্শে বিশ্বাসী-যে তত্ত্বের ভিত্তিতে ইসলামি বিপ্লব গড়ে উঠেছিল-তাদের কাছে খামেনেয়ি নিঃসন্দেহে এক প্রতীক হয়ে উঠবেন।



    আলী খামেনেয়িরর সমর্থকদের কাছে তার মৃত্যু তাকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে মন্তব্য করেন হাসেম। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনা তাকে এমন এক অবস্থানে পৌঁছে দিতে পারে, যেখানে তিনি ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খামেনেয়ির সমপর্যায়ে স্থান পাবেন।



    হাসেমের মতে, খোমেনেয়ি ছিলেন সেই ব্যক্তি যিনি বিপ্লবের নেতৃত্ব দিয়ে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আর খামেনেয়ির মৃত্যু যদি সংঘাতের প্রেক্ষাপটে ঘটে থাকে, তবে সেই ‘ঐতিহাসিক উত্তরাধিকার’ তাকে প্রায় খোমেনেয়ির সমমর্যাদায় উন্নীত করতে পারে।



    তিনি আরও ইঙ্গিত দেন, খামেনেয়ির এই পরিণতি তাকে শুধু রাজনৈতিক নেতা হিসেবেই নয়, বরং একটি আদর্শিক ও ঐতিহাসিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, বিশেষত তাদের কাছে যারা ইসলামি বিপ্লবের দর্শনকে লালন করে আসছেন।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…