এইমাত্র
  • কটিয়াদীতে অস্তিত্ব সংকটে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল
  • খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কঠোর বার্তা ইরানের প্রেসিডেন্টের
  • ইরানের মিনাব শহরে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা, বিশ্ববাজারে যে প্রভাব পড়তে পারে
  • খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের
  • কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
  • বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ইরানে চলমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
  • বগুড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন
  • ইরানে যৌথ হামলার প্রতিবাদে ইবি বৈছাআ'র নিন্দা
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    জাতীয়

    বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:২৫ এএম

    বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
    ছবি: সংগৃহীত

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা-পাল্টা হামলার ঘটনায় অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। এ পরিস্থিতিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী এবং ইউরোপ-আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী।

    গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ-খবর নিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন।

    সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান যে, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে। 

    প্রধানমন্ত্রী বিমানবন্দরের যাত্রীদের পরিস্থিতি জানতে চাইলে আরিফুল হক চৌধুরী তাকে জানান, আমরা সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতনরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছি। আমাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে। 

    ফোনে তিনি আরও বলেন, ওমানের মাস্কাটের ফ্লাইটের জন্য ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হয়েছে। তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। রবিবার (১ মার্চ) তাদের একটি এসি বাসে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

    প্রসঙ্গত, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। আকস্মিক এই সিদ্ধান্তে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলের বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।

    এইচএ


     



     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…