এইমাত্র
  • খামেনি হত্যায় যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কঠোর বার্তা ইরানের প্রেসিডেন্টের
  • ইরানের মিনাব শহরে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা, বিশ্ববাজারে যে প্রভাব পড়তে পারে
  • খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের রেভোল্যুশনারি গার্ডের
  • কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?
  • বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • ইরানে চলমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
  • বগুড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন
  • ইরানে যৌথ হামলার প্রতিবাদে ইবি বৈছাআ'র নিন্দা
  • চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • আজ রবিবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বরিশালে ভাতিজার থাক্কায় চাচা নিহত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম

    বরিশালে ভাতিজার থাক্কায় চাচা নিহত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মার্চ ২০২৬, ০৯:২৫ এএম

    বরিশালের উজিরপুর উপজেলার  বড়াকোঠা ইউনিয়নের চাউলাহার গ্রামে ছাগলে কুমড়া গাছ খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই ও বড় ভাইর ঝগড়ায় ভাতিজার থাক্কায় চাচা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে । শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে ।


    নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, চাউলাহার গ্রামের মোঃ মোতাহার হাওলাদারের ছেলে মোঃ সেকেন্দার হোসেন হাওলাদারের (৬৫)  জমির কুমড়া গাছটি তার  আপন বড় ভাই মোঃ মোশারফ হোসেন হাওলাদারের (৭৫) ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে বিকেল ৩ টার দিকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়।


    ঝগড়ার সময় মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ আকতার হোসেন (৪০) মোঃ সেকেন্দার হোসেনকে থাপ্পড় ও ২/৩ বার থাক্কা দেন। এতে সেকান্দার হোসেন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


    খবর শুনে উজিরপুর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ থানা হেফাজতে রয়েছে।


    নিহতের স্ত্রী নাছরিন বেগম বলেন, ‘ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ার সময় আমার স্বামীকে ভাশুরের ছেলে আকতার থাপ্পড় ও থাক্কা দেয়। এরপর অসুস্থ  হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাই। তখন ডাক্তার মৃত বলে ঘোষনা করেন।’


    উজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বরিশাল মর্গে প্রেরণ করা হবে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…