এইমাত্র
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • সরকারি ঘোষণার পরও সকাল ৯টায় সেবা শুরু হয়নি গৌরনদী উপজেলা কার্যালয়ে
  • প্রাথমিকভাবে ৯টি উপজেলায় চালু হচ্ছে ‘কৃষক কার্ড’
  • সরকারি চাকরিজীবীরা টানা ১২ দিন ছুটি পেতে পারেন যেভাবে
  • ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন শ্রেয়া ঘোষাল
  • ইরানের নতুন সুপ্রিম লিডারকেও হত্যা করা হবে, ট্রাম্পের হুঙ্কার
  • ইরানে নিহতের সংখ্যা হাজার ছাড়াল
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম

    কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন সম্পন্ন

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম
    কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ৯ পদে জাতীয়তাবাদী ফোরাম বিজয়ী

    কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে ৫টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা। বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার মো. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

    ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৯৯ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. শহিদুল ইসলাম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট।

    সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এম. এ. সাজাদ্দুল হক ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের মুফতী মো. জাকির খান ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

    সাধারণ সম্পাদক পদে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মো. আমিনুল ইসলাম রতন। তার প্রতিদ্বন্দ্বী আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।

    সহসাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. আবু সাইম ২২৭ ভোট এবং সাজ্জাদুল হক ভূইয়া ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

    লাইব্রেরিয়ান পদে মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম এবং অডিটর পদে মো. আসাদুজ্জামান ভূইয়া উৎপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী।

    সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে মো. আবু হানিফ ৩৬০ ভোট, মো. সারওয়ার আলম ৩৩৭ ভোট এবং মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী মো. কোরবান আলী ৩৩৭ ভোট এবং মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…