এবার নিজের ক্যারিয়ার ও প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন ভারতের সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল।
গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া ঘোষাল বলেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়। যেসব গান ছোটরা না বুঝেই গায় এতে তিনি অস্বস্তি বোধ করেন। তবে অনেকেই শ্রেয়ার এই মন্তব্যের বিরোধিতা করে তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেন।
সম্প্রতি এক পডকাস্টে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন শ্রেয়া ঘোষাল। তিনি জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন। ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।’ এমনটাই বলেন তিনি।
‘চিকনি চামেলি’র জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
ইখা