এইমাত্র
  • চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি
  • মায়ামিকে জিতিয়ে ৯০০তম গোলের আরও কাছে মেসি
  • টিএফআই সেলে গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা আজ
  • কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
  • ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৯৪
  • আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস
  • যাত্রাবাড়ীতে পিকআপচাপায় মোটরসাইকেল চালক নিহত
  • ইরানে মার্কিন সেনা আটকের দাবি লারিজানির, ওয়াশিংটনের অস্বীকার
  • ইরানের নতুন হামলায় ২৪ ঘণ্টায় হতাহত ২২০ মার্কিন সেনা!
  • আমরা দুর্নীতিমুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে চাই: প্রতিমন্ত্রী টুকু
  • আজ রবিবার, ২৪ ফাল্গুন, ১৪৩২ | ৮ মার্চ, ২০২৬
    রাজধানী

    যাত্রাবাড়ীতে পিকআপচাপায় মোটরসাইকেল চালক নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ এএম

    যাত্রাবাড়ীতে পিকআপচাপায় মোটরসাইকেল চালক নিহত

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ এএম

    রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আরাফাত (১৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরোহী ফারহানুল ইসলাম মাসুম (২০)। 

    শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে আরাফাত ও মাসুম মোটরসাইকেল যোগে ডেমড়া থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিল আরাফাত। মাহবুবুর রহমান মেল্লা কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি বাহাদুরশাহ বাসের সঙ্গে ধাক্কা লেগে পিকআপের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফাত। মাসুম নামে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

    তিনি আরও জানান, ঘটনার পর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপ ও বাসটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আরাফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

    এদিকে, মৃত আরাফাতের বাবা মো. রুহুল আমিন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার ছোট মোল্লাকানাদি গ্রামে। বর্তমানে ডেমরা বাশেরপুল এলাকায় ভাড়া থাকে। আরাফাত ও মাসুম গুলিস্তান হলমার্কেটের একটি দোকানে কাজ করতো। রাতে মাসুমের মোটরসাইকেল নিয়ে দুজন বের হয়েছিল। এরপর দুর্ঘটনায় আরাফাত মারা যায়।


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…