এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    শিল্প ও সাহিত্য

    কবিতা

    বৈপরীত্য

    শিল্প ও সাহিত্য ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম
    শিল্প ও সাহিত্য ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

    বৈপরীত্য

    শিল্প ও সাহিত্য ডেস্ক প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

    বৈপরীত্য

    এস এম আবু নাছের


    যে মানুষটা প্রেম বিলায়, তারও প্রেমের কমতি হয়

    ভালোবাসার প্রাপ্তিতে হরেক পদের ঘাটতি হয়,

    প্রাণোচ্ছ্বল মানুষটারও মন কখনও খারাপ হয়

    কষ্ট পুষে, অপ্রকাশিত আবেগের জোয়ার বয়।



    আপন করে ভাবে যারা, তারও পর হতে সাধ হয়।

    খুব দূরে চুপটি করে, আপনাতে বিলীন রয়। 


    খুব মিশুক মানুষটাও মাঝে মাঝে বিরক্ত হয়

    সবকিছু মানিয়ে নিতে দম বুঝি বন্ধ হয়,

    অসহনীয়, অস্থিরতায় কাটে যখন দিনঘড়ি

    তবুও তাদের মানাতেই হয়, বিভেদ ভুলে তাড়াতাড়ি।


    যে মানুষটা স্বপ্ন দেখায়, সাহসের গল্প শোনায়

    তারও আবার দুঃস্বপ্নে, বিশ্বাসের অভাব ঘটায়।



    যে মানুষটা আবেগ দিয়ে আগলে রাখে সবকিছু

    তারও আবার উটকো ঝড়ে ভেঙে যায় বেশ কিছু,

    খুব শক্ত, কঠিন মনের, বাইরে যার এক অবয়ব

    তারও দেখি হৃদ মাঝারে উঁকি দেয় প্রেম সরোবর।



    ভাবছো বুঝি, এত কেন লুকোচুরি, বৈপরীত্যের ফুলঝুড়ি?

    এরই মাঝে লুকিয়ে আছে, মানব মনের ফুলকুঁড়ি।



    অল্প, আলতো স্নেহের পরশ, একটু শ্রদ্ধা আস্থা পেলে

    সে মানুষটিই ভেংগেচুরে যায় সব অভিমান দূরে ফেলে,

    সে মানুষের বুকের মাঝে বয়ে চলে এক আস্ত নদী

    ভালোবাসা আর বিশ্বাসের ঝর্ণা বয় নিরবধি। 


    (কবি: এস এম আবু নাছের, ব্যাংকার, গবেষক ও লেখক)

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…