সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূল করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া বা রোগীদের সাথে যারা প্রতারণা করবে তাদের কঠোর হস্তে দমন করার কথা-ও বলেছেন।
আজ বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি এই ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও খাবারের মান নিশ্চিতে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে। কারও দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
এ সময় তিনি উল্লেখ করেন, সরকারের সম্পদ সীমিত, এই সীমিত সম্পদের মধ্যে জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ঢাকাসহ সারাদেশে রোগীদের সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।
এইচএ