এইমাত্র
  • সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
  • লক্ষ্মীপুরে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • ‎খাগড়াছড়িতে পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৪
  • টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদক ও বিস্ফোরকসহ আটক ৩৫
  • শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেপ্তার
  • ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: প্রধান উপদেষ্টা
  • ‘৭১ সালে যারা মা-বোনের সম্মানহানি করেছে, তারা এখনও ষড়যন্ত্র করছে’
  • কূটনীতিকদের সঙ্গে রবিবার বৈঠকে বসবে ইসি
  • ফরিদপুরে এনসিপি নেতাকে অব্যাহতি
  • আজ শুক্রবার, ১০ মাঘ, ১৪৩২ | ২৩ জানুয়ারি, ২০২৬
    প্রবাস

    মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম
    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম

    মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক

    প্রবাসের কথা ডেস্ক প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম

    মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে থেকে বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি রয়েছেন।

    আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টায় রাজ্যের শাহ আলম এলাকার সেকশন ১২ এর শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    অভিযানে ৪শ’ জন অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৫ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালের ৫ জন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

    সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে জানান– অভিযানে দেখা গেছে, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বেশ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল সেখানে।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…