এইমাত্র
  • স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বিজয়ী
  • নওশাদের কাছে হারলেন সারজিস
  • একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিএনপি
  • কিশোরগঞ্জে ছয় আসনের পাঁচটিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র
  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মামুনুলকে হারালেন ববি হাজ্জাজ
  • নোয়াখালী-৫ আসনে ২৭ হাজার ৩৫৫ ভোটে ধানের শীষের জয়
  • মির্জা ফখরুল বেসরকারিভাবে নির্বাচিত
  • নেত্রকোনা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির কায়সার কামাল
  • ঢাকা-৮ আসনে জয় পেলেন বিএনপির মির্জা আব্বাস
  • আজ শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম

    আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১০:১২ এএম

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে আমিনুল ইসলাম তুফান (৩১) নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।


    শনিবার (১২ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন।  


    এর আগে শুক্রবার মধ্যরাতে আখাউড়া থানার এসআই আশিস সূত্রধর ও এএসআই মো. আলতাব হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম দেবগ্রাম-নয়াদিল ব্রিজ এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। সেখানে ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে খবর পাওয়া যায়। পুলিশের তল্লাশি ও অভিযানের সময় আমিনুল ইসলাম তুফানকে গ্রেপ্তার করে বাকিরা পালিয়ে যায়।


    এ সময় ২টি ধারালো দা (১টি কাঠের বাটযুক্ত লোহার দা ও ১টি সাধারণ লোহার দা), ১টি কুড়াল, ১টি ধারালো ছুরি (কাঠের বাটযুক্ত), ১টি বাঁশের লাঠি (রুল) এবং ১টি চারকোণা কাঠ ফেলে যায়, যা পুলিশ জব্দ করেছে।


    গ্রেপ্তারকৃত আসামি আমিনুল ইসলাম তুফান ও পলাতক ৫-৭ জন অজ্ঞাত-ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা রুজু করা হয়েছে। থানা রেকর্ডে দেখা গেছে, আসামিদের বিরুদ্ধে এর আগেও চুরি, ডাকাতি ও দস্যুতার মতো একাধিক মামলা রয়েছে।


    পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করে পলাতকদের ধরতে আরও তদন্ত চলছে। স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সক্রিয় রয়েছে। 

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…