এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম
    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

    শরীয়তপুরে রোমান হত্যা মামলায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    নয়ন দাস, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

    শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার গৈড্যা গ্রামের বাসিন্দা লুৎফর রহমান রোমানকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী। 

    মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় তারা হত্যার সঠিক তদন্ত, সঠিক ধারা প্রয়োগ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    ঘটনার বিবরণ অনুযায়ী মানববন্ধনের বক্তারা জানান, গত ৩০ মার্চ রাত ১০টার দিকে লুৎফর রহমান তার নির্মাণাধীন বাড়ির বাউন্ডারির ভেতরে সন্দেহজনক কিছু লোক দেখতে পান। তিনি তাদের বের হতে বললে তারা হঠাৎ করে রোমানের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ভাই ভাই মোটর মেকানিকসের সামনে রাত ১০টা ২০ মিনিটে তাকে হত্যা করা হয়। পুরো ঘটনা সিসিটিভিতে রেকর্ড রয়েছে।


    পরবর্তীতে নিহতের ভাই মোঃ রকিবুল হাসান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় মনির হোসেন (২৫) ও কবির হোসেন (১৯) সহ আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠালেও মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ ৩০২ ধারা পরিবর্তন করে ৩০৪(ক) ধারায় আদালতে প্রতিবেদন দাখিল করেন। এতে আসামিরা প্রথম শুনানিতেই জামিন পেয়ে যায় এবং বাদীকে আদালতের শুনানির বিষয়টি জানানো হয়নি বলেও অভিযোগ করেন মামলার বাদী।


    মামলার বাদী রকিবুল হাসান দাবি করেন, জামিনে মুক্তি পেয়ে আসামিরা তাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে এবং প্রাণনাশের হুমকিও দিয়েছে। ফলে পরিবারটি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।


    মানববন্ধনে বক্তারা আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা এবং এতে ৩০২ ধারাই প্রযোজ্য। তারা তদন্ত কর্মকর্তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের ফাঁসি ও সঠিক ধারা অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চালানোর দাবি জানান তারা। মানববন্ধন শেষে হত্যাকারীদের ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…