এইমাত্র
  • গণভোটে ৬০.২৬ শতাংশ জয় পেলে ‘হ্যাঁ’
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম

    উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:২৬ এএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ৩ জন। 

    শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উল্লাপাড়া ফায়ারসার্ভিসের সদস্যা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়। 

    নিহতরা হলেন- মাইক্রোবাস চালক পাবনা আমিনপুর থানার রহিনাথপুর এলাকার মতিউর রহমানের ছেলে মনছুর আলম বাবলু (৪০) এবং একই এলাকার জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এসময় আহত হয় সুমন কুমার দাস (৪২) নামে আরও এক যাত্রী। 

    সকালে উল্লাপাড়া উপজেলার বগুড়া-নগরবাড়ী মহাসড়কের ব্রহ্মকপালিয়া এলাকায় অন্য একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ২ জন আহত হয়েছে। আহতদের উল্লাপাড়া ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাউফ জানান, উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারপাসের নিচের সড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে এবং ১ জন আহত হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওপর দিকে সকালে একই উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয়েছে এতে ২ জন গুরুতর আহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। 

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…