এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলায় ২ ভারতীয় নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম

    হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলায় ২ ভারতীয় নিহত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালির কাছাকাছি ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে হামলায় ২ ভারতীয় নাবিক নিহত হয়েছেন। নিহতরা হলেন ক্যাপ্টেন আশীষ কুমার ও ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহার এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।

    বৃহস্পতিবার (০৫ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউয়ের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘স্কাইলাইট’ ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে।

    ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী ট্যাংকারটি মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল উত্তরে হামলার শিকার হয়। জাহাজটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন—এর মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি।

    হামলার পর জাহাজে থাকা সবাইকে উদ্ধার করা হলেও দুজনের দেহাবশেষ পাওয়া যায়। সরকারি তথ্য অনুযায়ী, হামলায় তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই জানায়, হামলার সময় দলীপ সিং জাহাজের সামনের অংশে ক্যাপ্টেনের সঙ্গে অবস্থান করছিলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…