এইমাত্র
  • বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
  • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
  • বিএনপির মন্ত্রিসভায় স্থান পাবেন কারা, জানালেন মেজর হাফিজ
  • নতুন সরকারে শপথ অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা
  • সন্ধ্যায় জুলাই সনদে সই করবে জাতীয় নাগরিক পার্টি
  • ত্রয়োদশ সংসদের ৮৪ দশমিক ৮৩ শতাংশ উচ্চ ডিগ্রিধারী: টিআইবি
  • বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর
  • খেলাপি ঋণের বোঝা নিয়ে সংসদে যাচ্ছেন ১১ এমপি
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা
  • নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    রাজনীতি

    সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম

    সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৩ পিএম
    ছবি: সংগৃহীত

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় সৌজন্যে সাক্ষাৎ করতে যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

    আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি সাক্ষাৎ করতে যাবেন। বিএনপির দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

    এর আগে, গতকাল রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। এ সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের আমির। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। 

    গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও ৩টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসনসংখ্যা ২১২। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।  

    তারেক রহমানের এই ঐতিহাসিক বিজয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক মোবারকবাদ। গণতান্ত্রিক উত্তরণের এই ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই স্পষ্ট রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…