এইমাত্র
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • সংকটাপন্ন সেন্টমার্টিনের ‘রক্ষাদেয়াল’ কেয়াবন উজাড় হচ্ছে
  • পরিবেশবিদ থেকে সংসদে ড. শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রী করার দাবি স্থানীয়দের
  • দাউদকান্দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
  • ফুলবাড়ীতে জমিদারবাড়ির শিবমন্দিরে চতুর্দশী ব্রত, ভক্তদের ঢল
  • ভালুকায় মহাসড়কে অবৈধ থ্রি-হুইলারের দাপট, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি
  • রমজানে হাই স্কুল বন্ধের আদেশ স্থগিত
  • উচ্ছেদ হওয়া জমিতে ফের দখল, ১৫ দপ্তরে বিআইডব্লিউটিএর চিঠি
  • ভোলায় রাজনৈতিক প্রতিহিংসায় হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ
  • দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘সাজানো’ ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম
    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

    চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে কথা বলায় ‘সাজানো’ ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ

    মো. সাইফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট (ভোলা) প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৭ পিএম

    ভোলার চরফ্যাশনে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন যুবককে ‘সাজানো’ ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।


    সোমবার (১৬ ফেব্রুয়ারি) চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুর করিমসহ মামলার অন্য আসামিরা এই অভিযোগ করেন।


    লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, হাসান সরদার একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি চট্টগ্রামে অবস্থান করলেও বিভিন্ন পরিবহনের চালক ও সহকারীদের সঙ্গে সখ্য থাকায় সেসব যানে করে চরফ্যাশনসহ ভোলার বিভিন্ন উপজেলায় মাদক পাচার করে আসছিলেন। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ায় আবদুল্লাহপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের শত শত নারী-পুরুষ তার বিচারের দাবিতে ইতিপূর্বে ঝাড়ু মিছিল করেছেন।


    মাদকের বিরুদ্ধে এই জনমত ও প্রতিবাদ গড়ে তোলায় হাসান সরদারের মাদক ব্যবসায় ব্যাঘাত ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে হাসান সরদার স্থানীয় প্রতিবাদকারী নুর করিমের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তার স্ত্রী-সন্তানকে কুপিয়ে জখমসহ তাকে মারধর করেন। এরপরও ক্ষান্ত না হয়ে নিজের মাদক ব্যবসা টিকিয়ে রাখতে নুর করিম, হানিফ ও নাজমুলকে আসামি করে গত ১৪ ফেব্রুয়ারি নিজের স্ত্রীকে দিয়ে চরফ্যাশন থানায় একটি ‘সাজানো’ ধর্ষণ মামলা করিয়েছেন। সংবাদ সম্মেলনে তারা এই মিথ্যা মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।


    অভিযোগ প্রসঙ্গে হাসান সরদার বলেন, "আমি চট্টগ্রামে ব্যবসা করি। এলাকায় মাদক বিক্রির সাথে আমি জড়িত নই।"


    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তেই ঘটনার সত্য-মিথ্যা বেরিয়ে আসবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…