এইমাত্র
  • শপথ অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে যা করা হচ্ছে
  • অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা
  • ইন্দোনেশিয়া এপ্রিলেই গাজায় পাঠাতে পারে ১ হাজার সেনা
  • এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ ‘তেহরান’-এর নির্মাতার লাশ উদ্ধার
  • আজ আমি বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি: প্রধান উপদেষ্টা
  • সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
  • রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
  • ‘আমরা শুধু হত্যা করি না,আমরা ধর্ষণও করি’, ইসরায়েলি সেনার স্বীকারোক্তি
  • ভারত মহাসাগরে তেলবাহী জাহাজ দখলে নিলো মার্কিন বাহিনী
  • দেশবাসীর জন্য হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
  • আজ সোমবার, ৩ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    খেলা

    সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম

    সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম


    রাজনৈতিক কারণে গেল বছরের আগস্টে ৩ ওয়ানডে আর টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসেনি ভারত। দ্বিপাক্ষিক সিরিজটি পিছিয়ে এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগারদের ভারতে না যাবার সিদ্ধান্তে যা আবারও অনিশ্চয়তায় মুখে পড়েছে।


    তবে বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর দুই প্রতিবেশি দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে ইতিবাচক বার্তাই দিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 


    এদিকে সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েনে অনিশ্চিয়তা তৈরি হলেও বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা। 


    রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর রনগিরি প্রেমাদাসা স্টেডিয়ামে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের মাঝেই পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহর সঙ্গে আলোচনায় বসেছিলেন বিসিসিআই সহ সভাপতি রাজিব শুক্লা। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি জানান, সম্ভাব্য সব পথ খুঁজে বাংলাদেশকে পুরো সন্তষ্ট করা হবে।


    ২০৩১ সালের আগে বাংলাদেশ যে আরও একটি ক্রিকেটের বৈশ্বিক আসরের স্বাগতিক হবে তা আগেই জানিয়েছে আইসিসি ও বিসিবি। ভারতীয় ক্রিকেট বোর্ডও এ বিষয়ে আন্তরিক। বাংলাদেশের স্বার্থরক্ষায় পাশে থাকতে চায় বিসিসিআই।


    এ প্রসঙ্গে রাজিব শুক্লা আরও বলেন, 'বাংলাদেশকে নিয়ে যে আলোচনা হয়েছে, আমরা তাদেরকে একটা বৈশ্বিক আসর আয়োজনের সুযোগ দিব যা আন্তর্জাতিক ইভেন্ট হবে। বাংলাদেশ আমাদের দোস্ত, মিত্র বন্ধু। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।'


    উল্লেখ্য, আইসিসি, পিসিবি ও বিসিসিআইয়ের ত্রিমুখী বৈঠকে ভবিষ্যতে আইসিসি ও এসিসি ইভেন্টগুলোতে যেন কোনো জটিলতা তৈরি না হয়, সে রূপরেখা নিয়ে আলোচনা হয় ।


    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…