এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বাহুবলে বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

    বাহুবলে বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম

    হবিগঞ্জের বাহুবলের মধুপুর রিজার্ভ ফরেস্ট এলাকায় সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা দেওয়ায় ফরেস্ট গার্ডের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ফরেস্ট গার্ড বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।গত সোমবার দুপুরে উপজেলার ফয়জাবাদ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে এ ঘটনা ঘটে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ মার্চ দুপুরে পুটিজুরী ফরেস্ট অফিসের ফরেস্ট গার্ড আব্দুল মালেক ও তার সহকর্মী মো. আব্দুর রহমান ফয়জাবাদ আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে টহল দিচ্ছিলেন। 

    এ সময় তারা কয়েকজনকে গাছ কাটতে দেখে বাধা দেন। এতে অভিযুক্ত আবিদ আলী (৪৮), ইব্রাহিম মিয়া (২৮), রায়হান মিয়া (২৫) ও সোহেল মিয়া (৩৫) ক্ষিপ্ত হয়ে ফরেস্ট গার্ডদের ওপর হামলা চালায়। ইব্রাহিম মিয়া ধারালো দা দিয়ে আব্দুল মালেকের মাথায় কোপ দিতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাত গুরুতর জখম হয়। অন্যরা লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

    একই সময়ে সহকর্মী মো. আব্দুর রহমানকেও মারধর করা হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালে ভর্তি করা হয়। 

    অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৫০০ চারা গাছ কেটে নিয়ে আনুমানিক দুই লাখ টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করেছে।

    শায়েস্তাগঞ্জ রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, আমার দুজন স্টাফ টহলে গিয়ে দেখে কয়েকজন চোর বনের গাছ কাটছে। তারা বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালিয়ে জখম করে। আহত স্টাফ বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। থানায় একটি অভিযোগ করা হয়েছে। বন রক্ষায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।

    বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…