এইমাত্র
  • তারেক রহমানকে ভাই সম্বোধন করে মমতার অভিনন্দন
  • দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস ইসির
  • দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ
  • নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট জামায়াত
  • আলোচনায় থেকেও পরাজিত হলেন যারা
  • ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত ২টি
  • ছুটি শেষে যেদিন খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ‘সব আশঙ্কা কাটিয়ে ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ’
  • জুলাই সনদে যা যা সই করেছি, সব পূরণ করবো: মির্জা ফখরুল
  • তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের
  • আজ শুক্রবার, ৩০ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

    মেঘনা সেতুর ঢালে রড বোঝাই ট্রাক উল্টে ৯ কিলোমিটার যানজট

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ এএম

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মেঘনা সেতুর পূর্ব প্রান্তের ঢালে একটি রড বোঝাই ট্রাক উল্টে পড়ে। এতে ঢাকামুখী লেনে প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 


    শুক্রবার (১৮ এপ্রিল) ভোররাত ৪টার দিকে গজারিয়ার জামালদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরাতে বিলম্ব হওয়ায় যান চলাচলে স্থবিরতা নেমে আসে। ফলে ভোর থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে মধ্যবাউশিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। সকাল ৯টা পর্যন্ত যানজট ধীরে ধীরে চলতে থাকলেও তা পুরোপুরি নিরসন হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।


    কুমিল্লা থেকে ঢাকাগামী স্টার পরিবহনের চালক তাহমিদ হোসেন বলেন, “সকালে কুমিল্লা থেকে রওনা দেইই, কিন্তু গজারিয়ার ভাটেরচর এলাকায় এসে দীর্ঘ যানজটে আটকে পড়ি। আমিসহ যাত্রীরা বিরক্ত হয়ে পড়েছেন। একই বাসের যাত্রী মোশারফ হোসেন বলেন- মধ্যবাউশিয়া থেকে মাত্র ৩ কিলোমিটার যেতে দুই ঘণ্টা লেগেছে।”


    এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, “উল্টে যাওয়া রডভর্তি ট্রাকের রডগুলো ছড়িয়ে পড়ে সড়কে। এতে ঢাকামুখী লেনে কিছু সময় যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এখন যানজট নিরসনে পুলিশ কাজ করছে।”

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…