এইমাত্র
  • বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: তাহের
  • ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
  • খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত
  • যুদ্ধে ৫শ মার্কিন সেনা নিহত, দাবি ইরানের
  • সব ইরানি ড্রোন ঠেকানো সম্ভব না, মার্কিন কর্মকর্তার সরল স্বীকারোক্তি
  • নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত
  • হরমুজ প্রণালীতে ২০ হাজার নাবিক আটকা পড়েছেন: জাতিসংঘ
  • বাজিতপুরে টিসিবির পঁচা ও দুর্গন্ধযুক্ত চাল সরবরাহের অভিযোগ
  • বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান
  • পৌরবাসীর উন্নয়নকে পাশ কাটিয়ে পৌর প্রশাসকের বাগান বিলাস!
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

    নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্য নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১১:৪৩ এএম

    নড়াইলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় যশোর-নড়াইল-কালনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের নাম বুলবুল আক্তার (৬৪)। তিনি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। বর্তমানে তিনি নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় বসবাস করতেন।

    স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে বাসা থেকে বের হয়ে পাশের সড়ক যশোর-নড়াইল-কালনা-ঢাকা মহাসড়কে ওঠার সময় যশোর থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন বুলবুল আক্তার। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…