এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    জাতীয়

    মধ্যরাতে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে আসিফ নজরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৩ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৩ এএম

    মধ্যরাতে খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে আসিফ নজরুল

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:৪৩ এএম

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠিয়েছেন। 

    শুক্রবার (২৮ নভেম্বর) মধ্যরাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তার বিশেষ সহকারী মনির হায়দার রাজধানীর এভারকেয়ার  হাসপাতালে যান। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন।
     
    বেগম জিয়া বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
     
    হাসপাতাল থেকে বেরিয়ে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।
     
    এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
     
    তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।
     
    প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
     
    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…