এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    সিংগাইরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম

    সিংগাইরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম দাশেরহাটি এলাকায় অবস্থিত ‘তানভীর এন্টারপ্রাইজ’ নামক ব্যাটারি রিসাইক্লিং প্লান্ট বন্ধের চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 


    সোমবার (২ মার্চ) বেলা ২টায় প্যারামাউন্ট টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান ফ্যাক্টরির মালিক ফারুক হোসেন পোদ্দার।


    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারুক হোসেন অভিযোগ করেন, তাঁর শিল্পপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং পরিবেশ অধিদপ্তরের যথাযথ ছাড়পত্র ও বিধিবিধান মেনেই পরিচালিত হচ্ছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে ফ্যাক্টরির কার্যক্রম বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।


    তিনি দাবি করেন, “স্থানীয় পর্বত নামের এক ব্যক্তির সাথে আমার দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। সেই বিরোধের জেরে তিনি কতিপয় লোক নিয়ে স্থানীয়দের ভুল বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং ফ্যাক্টরিটি বন্ধের পাঁয়তারা করছেন।”


    ফারুক হোসেন আরও বলেন, এই প্রতিষ্ঠানে স্থানীয় ৫০ থেকে ৬০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে একটি শিল্পপ্রতিষ্ঠান বন্ধের চেষ্টা বিনিয়োগ ও উন্নয়নবান্ধব পরিবেশের জন্য নেতিবাচক বার্তা বহন করবে বলেও তিনি মন্তব্য করেন।


    সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং চক্রান্তকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় মুরুব্বি মো. নয়া মিয়া উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…