এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    এবার খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

    এবার খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১১:০৮ পিএম

    ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভালোর দিকে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

    রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে খোঁজ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান উপদেষ্টা।

    মাহফুজ আলম বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলাম। তিনি দেশের জন্য যে অবদান রেখেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর সঙ্গে আমিও তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।

    তিনি আরও বলেন, চিকিৎসকদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে জেনেছি গত কয়েকদিনের মতোই তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তবে, কিছুটা ভালোর দিকে আছেন। সামনে তিনি আরও ভালো হবেন, চিকিৎসকরা সেই আশা করছেন।

    গণতান্ত্রিক রূপান্তরের পথে খালেদা জিয়াকে খুব প্রয়োজন উল্লেখ করে তিনি আরও বলেন, তার ত্যাগ এবং অবদানের কারণে সামনের দিনে বাংলাদেশ বিনির্মাণ তিনি দেখে যাবেন, সেই প্রত্যাশা রাখি। কারণ, গণতান্ত্রিক রূপান্তরে যারা জুলাই অভ্যুত্থানে অবদান রেখেছে তাদের নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মান করতে চাই আমরা।

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…