এইমাত্র
  • ইরানের দুটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি কাতারের
  • ঈদযাত্রায় মঙ্গলবার থেকে রেল ও বাসের অগ্রিম টিকেট
  • এবার মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ঈদের আগেই ৪৯০৮ মসজিদে ভাতা দেবে সরকার
  • এবার ইরানকে সমর্থন জানাল চীন
  • কাতারের সঙ্গে সংহতি প্রকাশ রাশিয়ার
  • খামেনি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান, নিহত ২৪
  • তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
  • কুয়েতে ‌‘ভুল গুলিতে’ তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • যুদ্ধের মধ্যে কাতারের নতুন সিদ্ধান্ত, বিপর্যয়ের মুখে ইউরোপের শক্তিধর দেশগুলো
  • আজ মঙ্গলবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৩ মার্চ, ২০২৬
    জাতীয়

    ৪ দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের জন্য ইসির প্রথম নির্বাচনি প্রশিক্ষণ শুরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম

    ৪ দিনব্যাপী গণমাধ্যমকর্মীদের জন্য ইসির প্রথম নির্বাচনি প্রশিক্ষণ শুরু

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পিএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য নির্বাচন-সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দিনব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

    নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এবং নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

    আরএফইডির সভাপতি কাজী জেবেল জানান, ৪ দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ২২০ জন সাংবাদিক অংশ নেবেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগই নির্বাচন কমিশন বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিক।

    তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের আগে এই প্রশিক্ষণের মূল লক্ষ্য—সংবাদকর্মীদের নির্বাচন প্রক্রিয়া, আইন, বিধিমালা ও নীতিমালা সম্পর্কে গভীর ধারণা দেওয়া এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মানসম্মত নির্বাচন কাভারেজ নিশ্চিত করা।’

    আজ শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামী ৭ ডিসেম্বর শেষ হবে।

    এইচএ


     

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…