এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আবহাওয়া

    দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম
    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম

    দেশে তীব্র শৈত্যপ্রবাহের আভাস

    আবহাওয়া ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ এএম

    আগামী তিন মাসের মধ্য কয়েকটি শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে অন্তত তিনটি শৈত্যপ্রবাহ  তীব্র থেকে তীব্রতর হতে পারে। এ সময়ের মধ্যে শিলাবৃষ্টি ও বজ্রঝড় হওয়ারও আশঙ্কা রয়েছে।

    চলতি ডিসেম্বর থেকে ৩ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে কয়েকটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা ৪-৬ ডিগ্রির মধ্যে নেমে আসতে পারে। 

    শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যা কখনো কখনো দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

    এ ছাড়া ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…