এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম
    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

    ঝিনাইদহে নসিমন চালককে কুপিয়ে হত্যা

    এস.এম রবি, ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ এএম

    ঝিনাইদহের কালীগঞ্জে এক নসিমন চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার মোবারকগঞ্জ সুগার মিলের ফার্মের মাঠের রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হত ওমর আলী একই উপজেলার বেলাট গ্রামের সাত্তার শেখের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ওমর। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। শুক্রবার সকালে ফার্মের মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘নসিমন ছিনতাইয়ের জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে । নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…