এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন অসীম মুনির

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম

    পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান হলেন অসীম মুনির

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
    সংগৃহীত ছবি

    পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

    প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদন করে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ নিয়োগ চূড়ান্ত করেন।

    এ বছরের শুরুর দিকে ফিল্ড মার্শালের মর্যাদায় উন্নীত হওয়া মুনির আগামী পাঁচ বছর চিফ অব আর্মি স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করবেন।

    ভারতের সঙ্গে মে মাসের যুদ্ধের পর মুনিরকে ফিল্ড মার্শালের পদে উন্নীত করা হয়—যা ৬ দশকের বেশি সময় পর দেশটিতে দ্বিতীয়বার।

    নিয়োগের ঠিক আগে ইসলামাবাদে মুনির জানান, সবকিছু ভালো দিকে যাচ্ছে। সবই আপনাদের সামনে। পাকিস্তান এখন থেকে আরও উন্নতির দিকে এগোবে।

    এদিকে, প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর সিধুর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন। তার বর্তমান পাঁচ বছরের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হবে।

    নতুন সামরিক পদটি সৃষ্টি করা হয়েছে সাম্প্রতিকভাবে পাস হওয়া পাকিস্তান আর্মি, এয়ার ফোর্স ও নেভি (সংশোধনী) বিল ২০২৫ অনুযায়ী, যেগুলোর অনুমোদন দেন প্রেসিডেন্ট জারদারি।

    সংশোধিত আইনে বলা হয়, ফিল্ড মার্শালের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কিত সাংবিধানিক অনুচ্ছেদ ২৪৩ এখন থেকে এই পদে উন্নীত যেকোনো জেনারেলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

    ফেডারেল সরকার চিফ অব ডিফেন্স ফোর্সেস-এর দায়িত্ব নির্ধারণ করবে, যার মধ্যে থাকবে—বহুমাত্রিক সমন্বয়, বাহিনী পুনর্গঠন এবং তিন বাহিনীর যৌথ কার্যক্রম নিশ্চিত করা।

    সূত্র: জিও নিউজ

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…