এইমাত্র
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

    শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সর্বশেষ তথ্য জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম

    পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

    শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয়নি। ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে, ভারত বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে।

    এদিকে চার দিনের সফরে রংপুরে এসে আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। আগামীকাল শনিবার সকালে তিনি রংপুর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকেলে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।

    রোববার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকেলে তিনি সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

    এসএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…