এইমাত্র
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম

    খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম

    রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন তাঁর পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে এবারকেয়ার হাসপাতালে পৌঁছেন তিনি।

    হাসপাতালে পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

    হাসপাতালে পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমানকে সিসিইউতে  চিকিৎসাধীন খালেদা জিয়ার কাছে নিয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

    এর আগে খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান জুবাইদা রহমান।

    উল্লেখ্য, চিকিৎসার জন্য আজ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে সেটি ঢাকায় আসতে পারেনি। যার কারণে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে রোববারে চলে গিয়েছে। 

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার নতুন করে এখন একটি এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করেছে। সেটি শরিবার ঢাকায় আসতে পারেন। এছাড়া গতকাল রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাও কিছুটা খারাপ হয়েছে। সব কিছু মিলিয়ে নতুন করে আগামী রোববার সম্ভাবনা আছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার। 

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…