এইমাত্র
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি
  • যে কোনো সময় বাসায় ঢুকতে পারবেন ভাড়াটিয়া, আরও যেসব নির্দেশনা
  • দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে টাইগ্রেসরা
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    ‘ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে, এখানে সরকারের কোনও ব্যর্থতা নেই’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

    ‘ভারী অস্ত্র উদ্ধারে অভিযান চলছে, এখানে সরকারের কোনও ব্যর্থতা নেই’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পিএম
    সংগৃহীত ছবি

    নির্বাচনের আগে ভারী অস্ত্র উদ্ধারের অভিযান চলমান আছে। এ ব্যাপারে সরকারের কোনও ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। 

    শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে পূর্বাচলে ফায়ারসার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    পুলিশ কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে সেবা দেয়ার জন্য এই আইন করা হয়েছে। এতে বাহিনীগুলোর কোনো আপত্তি থাকলে তা তারা জানাতে পারে। এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করলে বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবেলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ দেয়া হবে। যেকোনো সময় ফায়ার সার্ভিসের পাশে তারা থাকবে। ভলান্টিয়ারদের আরও কিছু সুযোগ সুবিধা দেয়া যায় কি না সেই বিষয়ে সরকার ভাবছে।

    এ সময় কাজে বিশেষ অবদান রাখার জন্য ফায়ার সার্ভিসের ২২ জন সদস্যকে সম্মাননা দেয়া হয়।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…