এইমাত্র
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    রাজনীতি

    ‘চিকিৎসকরা সম্মতি দিলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

    ‘চিকিৎসকরা সম্মতি দিলে রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে’

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
    সংগৃহীত ছবি

    শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়া ফ্লাই করতে পারবেন কি না তা জানাবেন চিকিৎসকরা। তাদের সম্মতি পেলে আগামী রবিবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (০৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

    মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। তাই তাকে ইংল্যান্ডে নেয়া হচ্ছে। কারাগারে চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়েছেন। এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

    এর আগে, কারিগরি ত্রুটির কারণে আজ কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে না বলে জানান মির্জা ফখরুল।

    তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার ঢাকায় এসে পৌঁছতে পারে এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় আসবে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…