এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    চাকরি

    সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল

    চাকরি ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
    চাকরি ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

    সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনে বয়স বাড়ল

    চাকরি ডেস্ক প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

    বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানো হয়েছে।

    নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ ট্রেডে (জেনারেল ট্রেড) আবেদনকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৭ থেকে ২২ বছর, আর টেকনিক্যাল ট্রেডে (টিটি) ১৭ থেকে ২৩ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

    গত রোববার (৭ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল হতে সৈনিক পদে যোগদানের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত বয়সসীমা—সাধারণ ট্রেড ১৭ হতে ২২ বছর এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) ১৭ হতে ২৩ বছর।’

    সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ২০২৫-২৬ সালের জন্য সৈনিক পদে (পুরুষ ও নারী) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ৪ ডিসেম্বর ২০২৫, যা চলবে আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।

    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…