এইমাত্র
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • সাপের বাসা ধরা পড়ায় মেঘনার সাব-রেজিস্ট্রি অফিস স্থানান্তর
  • জল্পনা উড়িয়ে ম্যানচেস্টার সিটিতে মার্ক গেয়ি
  • শেষ বলের নাটকীয়তায় কোয়ালিফায়ারে সিলেট
  • হাদি হত্যা তদন্তে আরো ৫ দিন সময় পেল সিআইডি
  • বরফের চার হাজার ফুট নিচে জঙ্গলের সন্ধান
  • তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করেনি আইসিসি
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী যুবক নিহত

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম
    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম

    হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী যুবক নিহত

    মো. তপন মিয়া সরকার, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১২ এএম

    কুমিল্লার হোমনায় মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিশাদ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইশাদ নামে আরও একজন আহত হয়েছেন।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে।

    মোটরসাইকেলের পিছনে থাকা বন্ধু ইফাত (১৫) আহত হয়েছে। সে বাঞ্ছারামপুর উপজেলার ঝুনারচর গ্রামের মো. জিলানীর ছেলে। তার মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা। নিহত নিশাদ হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাঁশগাড়ি গ্রামের মমিন মেম্বারের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, নিশাদ রাতে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ওয়াইব্রিজ এলাকায় ঘুরতে যান। ব্রিজের ওপর উঠতে গিয়ে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিশাদের মাথা ফেটে দ্বিখণ্ডিত হয়ে যায়। 

    পরে স্বজনরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, নিশাদ 

    সৌদি প্রবাসী তার ছুটির মেয়াদ বাড়িয়ে ছিলেন।

    এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদুল্লাহ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…