এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    মোংলা বন্দরে ৬ মাসে ৬৪ লক্ষ মেট্রিক টন পন্য খালাস

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

    মোংলা বন্দরে ৬ মাসে ৬৪ লক্ষ মেট্রিক টন পন্য খালাস

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

    রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশ-বিদেশী পন্য আমদানি-রফতানিতে এগিয়ে যাচ্ছে মোংলা সমুদ্র বন্দর। চলতি অর্থ বছরে ১ কোটি ৩০ লক্ষ মেট্রিক টন পন্য আমাদানি-রফতানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বন্দরটি। ফলে এ বন্দরকে ঘিরে অর্থনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। 

    সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনাময় এ বন্দরটিকে ব্যাবসায়ীরা সফল ভাবে ব্যবহার করলে মোংলা সমুদ্র বন্দর শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকান্ডের কেন্দ্রস্থল হবে এ মোংলা সমুদ্র বন্দর।

    বন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে পন্য নিয়ে ৪৪০টি বানিজ্যিক জাহাজ আগমন হয়েছে। এর মধ্যে ২৭ টি কন্টেইনার বাহী জাহাজে করে বিভিন্ন প্রকারের বিদেশী পন্য আমদানী করা হযেছে। যার পন্য বোঝাই ২০২৪-২৫ অর্থবছরে বন্দর দিয়ে মোট ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিলো, সেখানে চলতি বছরের ৬ মাসে ১৭ হাজার ৪০০ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। একই সাথে ৬ মাসে ১৬ টি জাহাজে আমদানী হয়েছে ৫ হাজার ২২২টি  জাপানী রিকিন্ডশন গাড়ী মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে।

    মোংলা সমুদ্র বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক শিল্পকারখানা, ইপিজেড এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এতে সৃষ্টি হয়েছে অন্তত ৩০ থেকে ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান। বন্দরে আমদানী-রফতানী বৃদ্ধির পাশাপাশী বৃদ্ধি পেয়েছে বন্দরের রাজস্ব আয়ও। 

    মোংলা বন্দরের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর এখন বহুমুখী উন্নয়নের কাজ চলছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় উন্নয়ন, অগ্রগতি আর অর্থনৈতিক সম্ভানা নিয়ে কাজ করছে সরকার। বেশ কযেকটি বড় বড় মেঘা প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো শেষ হলে দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…