এইমাত্র
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সুন্দরবনে ফাঁদে আটকা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

    সুন্দরবনে ফাঁদে আটকা পড়েছে রয়েল বেঙ্গল টাইগার

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

    সুন্দরবনের গহিন অরণ্যে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। মোংলা উপজেলার বৈদ্ধমারী সংলগ্ন সুন্দরবনের শরকির খাল এলাকার বনে এই ঘটনাটি ঘটেছে। আটকে পড়া বাঘটিকে উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে আজ রবিবার (৪ জানুয়ারি) সকালে বন বিভাগের অভিযান শুরু করার কথা রয়েছে।

    সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের বনাঞ্চলে চোরা শিকারিরা হরিণ শিকারের জন্য ফাঁদ পেতেছিল। শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর আসে, সেই ফাঁদেই একটি বাঘ আটকে পড়েছে।

    খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সত্যতা নিশ্চিত করেন। বাঘটি বনের ভেতরে খাল পাড় থেকে প্রায় আধা কিলোমিটার গভীরে আটকে রয়েছে।

    বন বিভাগ জানিয়েছে, বাঘটির নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় পুরো এলাকা ইতোমধ্যে কর্ডন বা ঘেরাও করে রাখা হয়েছে। যাতে কোনো উৎসুক জনতা বাঘটির কাছাকাছি যেতে না পারে। শনিবার গভীর রাতে এলাকায় ফাঁকা গুলি ছোড়ার পরিকল্পনা রয়েছে বন বিভাগের; যাতে গুলির শব্দে বাঘটি আতঙ্কিত হয়ে বা নিজে থেকে চেষ্টা করে ফাঁদ থেকে বেরিয়ে দূরে সরে যেতে পারে।

    বাঘটি নিরাপদে উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন (পশু চিকিৎসক) আনা হচ্ছে। রবিবার সকালে তিনি পৌঁছানোর পর মূল উদ্ধার কার্যক্রম শুরু হবে।

    বন বিভাগ জানায়, প্রয়োজন হলে বাঘটিকে অচেতন করতে 'ট্র্যাঙ্কুলাইজার গান' ব্যবহার করা হবে। ট্র্যাঙ্কুলাইজারের মাধ্যমে বাঘটিকে আধা ঘণ্টা অচেতন রেখে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

    সহকারী বনসংরক্ষক জানান, বাঘটি যদি অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত বা অসুস্থ হয়ে থাকে, তবে সেটিকে উদ্ধার করে লোহার খাঁচায় বন্দি করা হবে। পরবর্তী চিকিৎসার জন্য সেটিকে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানোর সব প্রস্তুতিও রাখা হয়েছে।

    এদিকে, বনে বাঘ আটকে পড়ার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা থেকে স্থানীয় বাসিন্দারা বনের কিনারায় ভিড় করতে শুরু করেন। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণ দলের সদস্যরা ওই এলাকায় কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। বাঘটির সুরক্ষায় বন কর্মীরা সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…