এইমাত্র
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে খুনি নিহত
  • বৃষ্টিতে ভেস্তে গেল যুব টাইগারদের ম্যাচ
  • চট্টগ্রামে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ, তোলপাড়
  • নোবিপ্রবিতে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে বিক্রি নিষিদ্ধ
  • রেকর্ড ৯ম বারের মতো বিগ ব্যাশের ফাইনালে পার্থ স্কোর্চার্স
  • জামায়াত, এনসিপিসহ ৪ দলকে সতর্ক করল ইসি
  • বিশ্বকাপে খেলতে যাওয়ার প্রশ্নে যা বললেন লিটন
  • কাউকে গোনার টাইম নেই: ফাহিম আল চৌধুরী
  • কিশোরগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
  • টেকনাফ সীমান্তে থেকে ‘স্থলমাইনের চাপ প্লেট’ উদ্ধার
  • আজ মঙ্গলবার, ৭ মাঘ, ১৪৩২ | ২০ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম
    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

    নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

    মো. জান্নাতুল বিশ্বাস, নড়াইল প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

    নড়াইল সদরের কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম মিজানুর গাজী (৫০)। তিনি যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে এবং পেশায় কৃষি শ্রমিক।

    রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিজানুর গাজী নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই এলাকায় কাজ করতেন। তিনি সন্ধ্যার দিকে একই গ্রামের জামান ভূঁইয়ার বাড়িতে রাতের খাবার খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

    প্রতিমধ্যে কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ভাটিয়াপাড়া গামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

    তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…