এইমাত্র
  • নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
  • বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
  • বিপিএলের ঢাকা পর্ব শুরু আজ
  • গাজীপুরে বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মুক্তিযোদ্ধা রফিকুল
  • ভোলায় ভুল রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু, আদালতের সুয়োমোটো মামলা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ
  • রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭
  • মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১
  • নারায়ণগঞ্জে এনসিপির এমপি প্রার্থীর উপর হামলার চেষ্টা
  • সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম
    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    সীতাকুণ্ডে ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে ধরল ম্যাজিস্ট্রেট

    এস এম ইকবাল হোসাইন, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৯ পিএম

    সীতাকুণ্ডে জাটকা বিক্রির অপরাধে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

    রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীতাকুণ্ড পৌর সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ ঘটনায় ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ এবং সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যরা। পরে জব্দকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

    ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় পৌরসভার মাছ বাজারে এক মাছ ব্যবসায়ী লুকিয়ে ইলিশের জাটকা বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য ম্যাজিস্ট্রেটের নির্দেশে ছদ্মবেশে একজনকে ইলিশের জাটকা ক্রয় করতে পাঠানো হয়। জাটকা বিক্রির ঘটনাটি সত্য হওয়ায় সঙ্গে সঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাটকা ইলিশ জব্দ করা হয় এবং ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।

    এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। জাটকা বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং ৬ কেজি মাছ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এবং ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…