এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    বাঘার চরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম

    বাঘার চরে দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত

    মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম

    রাজশাহীর বাঘা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত ও স্ত্রী সাহিদা আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের করালি নোওসারা, পলাশী ফতেপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    নিহত সোহেল রানা কালু মণ্ডলের ছেলে। তিনি পেশায় একজন খের ব্যবসায়ী। তার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

    নিহতের ভাই জানান, গভীর রাতে তারা ঘুমিয়ে থাকা অবস্থায় বাড়ির টিনের ওপর বিভিন্ন ভাবে শব্দ করতে শুরু করে দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা বাইরে বের হলে দুর্বৃত্তরা গুলি ছুড়তে থাকে এবং সামনে থেকে সরে যেতে বলে। একপর্যায়ে বাড়ির টিন কেটে সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তার স্ত্রী সাহিদা লেপ দিয়ে তাকে ঢেকে রাখার চেষ্টা করলেও একাধিক গুলির একটিতে সোহেল রানার কোমরের ওপর বাম পাশে গুলি লাগে, সাথে স্ত্রীর দুই আঙুলও গুলিবিদ্ধ হয়।

    গুলিবর্ষণ শেষে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল রানাকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয়ে বাঘা থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…