এইমাত্র
  • এক নেত্রীর ঠাঁই মানুষের হৃদয়ে, আরেকজনের বিতাড়িত ভূমিতে: আসিফ নজরুল
  • তিন দিবসের বাজার ঘিরে শঙ্কায় ফুলের রাজ্যের চাষিরা
  • মাগুরায় সংঘাত এড়াতে পুলিশের অভিযান; আটক ২১
  • গাজীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার
  • ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন
  • ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের
  • উত্তরায় অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুতে জামায়াত আমিরের শোক
  • চুয়াডাঙ্গা–২ আসনে জামায়াতের প্রার্থীকে শোকজ
  • কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
  • বাকৃবিতে ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী শুরু
  • আজ শনিবার, ৩ মাঘ, ১৪৩২ | ১৭ জানুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

    বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

    তানজিদ শাহ জালাল ইমন, ববি প্রতিনিধি প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
    বরিশাল বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মনিরুল, সেক্রেটারি জাকারিয়া

    ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জাকারিয়া ইসলাম বাবু।

    শনিবার (৩ জানুয়ারি) সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জাকারিয়া ইসলাম বাবু শাখা সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন।

    কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সাথী সমাবেশে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর শাখা ছাত্রশিবিরের সভাপতি নেয়ামুল হাসান নাইম।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মনিরুল ইসলামকে সভাপতি ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

    পরবর্তীতে সাথীদের পরামর্শক্রমে সভাপতি মনিরুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে জাকারিয়া ইসলাম বাবুকে মনোনীত করেন।

    উল্লেখ্য, মনিরুল ইসলাম ২০২৫ সেশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, জাকারিয়া ইসলাম বাবু একই সেশনে শাখা দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…