এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম

    কুয়াশার কারণে ঢাকায় ৪ ঘণ্টায় ওঠানামা করেনি কোনো ফ্লাইট

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০১:২১ পিএম
    ছবি: সংগৃহীত

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা কোনো ফ্লাইট ওঠানামা করতে পারেনি।

    আজ রবিবার (৪ জানুয়ারি) সকাল ৬টার পর কুয়াশার কারণে ভিজিবিলিটি কমে যাওয়ায় ঢাকা ত্যাগ করতে পারেনি কোনো ফ্লাইট। একই কারণে ঢাকার আকাশে থাকা প্রায় ছয়টি ফ্লাইটও অবতরণ করতে পারেনি।

    বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বলেন, 'বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়নি। তবে সকাল ৬টার পর থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারেনি। পরে সকাল ৯টা ৫২ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।'

    তিনি জানান, মোট ৮টি ফ্লাইটকে বিকল্প গন্তব্যে পাঠানো হয়েছে। এর মধ্যে ছয়টি ফ্লাইট সিলেট, একটি কলকাতা এবং একটি হ্যানয় বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

    বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, কুয়াশার কারণে বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে চক্কর খাচ্ছিল। অনুমতি পাওয়ার পর ধীরে ধীরে ফ্লাইটগুলো একে একে রানওয়েতে অবতরণ শুরু করে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…