এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    অর্থ-বাণিজ্য

    দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

    দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম
    ছবি: সংগৃহীত

    দেশের বাজারে আজ রবিবার (৪ জানুয়ারি) স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১ জানুয়ারি রাতের এক বিজ্ঞপ্তিতে এই সমন্বয় ঘোষণা করেছিল।

    সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা থেকে কমে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকায় নামানো হয়েছে। এর পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে।

    নতুন দাম অনুযায়ী

    ২২ ক্যারেট: ২,২২,৭২৪ টাকা

    ২১ ক্যারেট: ২,১২,৬৩৫ টাকা

    ১৮ ক্যারেট: ১,৮২,২৫০ টাকা

    সনাতন পদ্ধতি: ১,৫১,৮০৭ টাকা

    স্বর্ণের ওপর সরকারি ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% অবশ্যই যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার কিছুটা পরিবর্তিত হতে পারে।

    এর আগে, ৩১ ডিসেম্বরেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়; এর মধ্যে ৬৪ বার বেড়েছে এবং ২৯ বার কমেছে।

    রুপার দামও কমলো: আজ রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপা প্রতি ভরি ৫,৫৪০ টাকা বিক্রি হচ্ছে।

    অন্যান্য ক্যারেট অনুযায়ী দাম:

    ২১ ক্যারেট: ৫,৩০৭ টাকা

    ১৮ ক্যারেট: ৪,৫৪৯ টাকা

    সনাতন পদ্ধতি: ৩,৩৮৩ টাকা

    ২০২৬ সালে এটি দেশের বাজারে প্রথম রুপার দাম সমন্বয়। ২০২৫ সালে রুপার দাম ১৩ বার পরিবর্তিত হয়েছিল, তার মধ্যে ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…