এইমাত্র
  • মোংলা বন্দরের শ্রমিকদের ২৬% মজুরি বৃদ্ধি
  • আকাশসীমা বন্ধ করল ইরান
  • ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে: রিজওয়ানা হাসান
  • যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মধ্যে ইরানকে যে বার্তা দিলো সৌদি
  • পে-স্কেল নিয়ে আজ ফের বৈঠকে বসবে পে-কমিশন
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের
  • ইরানে বিক্ষোভকারীদের হত্যা-মৃত্যুদণ্ড বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের
  • বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
  • আগামী সপ্তাহ থেকেই বাংলাদেশ-পাকিস্তানসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত
  • শিক্ষানবিশ ৯৬ এএসপিকে বদলি
  • আজ বৃহস্পতিবার, ২ মাঘ, ১৪৩২ | ১৫ জানুয়ারি, ২০২৬
    প্রবাস

    গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

    গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
    ছবি: সংগৃহীত

    গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ফের পৃথক দুটি অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড ও উদ্ধারকারী সংস্থা। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশের চেষ্টাকালে এসব নৌযান বিপদের মুখে পড়ে।

    গ্রিক কোস্টগার্ড জানায়, অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একাধিক নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। উদ্ধার শেষে সবাইকে নিকটবর্তী নিরাপদ বন্দরে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

    কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা যাচাইয়ের কাজ চলছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের করা অভিবাসীদের একাধিক পোস্টে জানা গেছে এই দুই নৌকায়ই অনেক বাংলাদেশি ছিলেন।

    গ্রিক প্রশাসন আরও জানায়, মানবপাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগরীয় রুট ব্যবহার করে অভিবাসনপ্রত্যাশীদের জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠাচ্ছে। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে। 

    সম্প্রতি গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকায় নজরদারি ও উদ্ধার তৎপরতা আরও জোরদার করেছে গ্রিক কোস্টগার্ড।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…