এইমাত্র
  • নির্বাচনি দায়িত্ব পালনে অনীহা ও শৈথিল্য দেখালে ব্যবস্থা
  • পুরান ঢাকায় কারখানায় আগুন
  • গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের
  • দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭
  • অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ছিল ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সপ্তমবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মুসেভেনি
  • আঙুল উঁচিয়ে ‘শেষবার’ ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা!
  • ইরানে সীমিত আকারে চালু হয়েছে মোবাইল নেটওয়ার্ক
  • ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা: জামায়াত
  • এবার উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে সামরিক হেলিকপ্টারে করে তুলে নেওয়ার অভিযোগ
  • আজ রবিবার, ৪ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    জাতীয়

    পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

    পোস্টাল ভোটের ছবি-ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করবে ইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম
    ছবি: সংগৃহীত

    পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হবে। পাশাপাশি প্রচলিত আইনে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। এমন সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    গতকাল শনিবার (৩ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট প্রদান-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এনআইডি ব্লক করাসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

    বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ব্যালট বা ভোট প্রদানের কোনো দৃশ্য প্রকাশ করলে ভোটের গোপনতা ক্ষুণ্ন হয়, যা আইনের লঙ্ঘন। সে কারণে পোস্টাল ভোট-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা পোস্ট শেয়ার না করার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে কমিশন।

    ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে প্রবাসী ভোটার, কয়েদি এবং সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ডাকযোগে ভোট দেওয়ার কারণে এসব ভোটার সাধারণ ভোটারদের তুলনায় কয়েক সপ্তাহ আগেই ভোট প্রদান করেন। ভোটের গোপনীয়তা নিশ্চিত করতেই কমিশন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে।

    এনআইডি ব্লক হলে নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হতে পারেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশে ও বিদেশে অবস্থানরত প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…