এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    খেলা

    জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

    জাতীয় দলের সাবেক ডিফেন্ডার নীরা আর নেই

    ক্রীড়া প্রতিবেদক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম

    বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম দস্তগীর নীরা আর নেই। শনিবার (৩ জানুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

    মৃত্যুকালে সাবেক এই ডিফেন্ডারের বয়স হয়েছিল ৬১ বছর। নীরার আকস্মিক মৃত্যুতে দেশের ফুটবলাঙ্গনে গভীর শোক নেমেছে। 

    দেশের দুই জনপ্রিয় ক্লাব আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন তিনি। জাতীয় দলেও ছিলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার। প্রেসিডেন্ট গোল্ডকাপসহ একাধিক টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন। খেলা ছাড়ার পর কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করেন তিনি। প্রিমিয়ার লিগের ক্লাব মুক্তিযোদ্ধার হয়ে কয়েক বছর কোচিং করিয়েছেন নীরা।

    গত কয়েক বছর তিনি নিজ জেলা খুলনাতে নিভৃতে তৃণমূলে কাজ করছিলেন। গতকাল আকস্মিকভাবে সবাইকে ছেড়ে চলে যান নীরা। তার মৃত্যুতে বাফুফে–সহ ফুটবলসংশ্লিষ্টরা শোক প্রকাশ করেছে। 

    আরডি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…