এইমাত্র
  • যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া
  • আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
  • রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উপস্থাপন মিয়ানমারের, তীব্র প্রতিবাদ বাংলাদেশের
  • ঢাকার শীত নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  • মিয়ানমারে বিয়ে ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
  • যেকোনো আক্রমণকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে: ট্রাম্পকে সতর্ক করে ইরান
  • রাশিয়ার হামলার কবলে ইউক্রেনের দুটি বড় শহর, আহত ১৩
  • কানাডাকে গিলে খাবে চীন, বললেন ট্রাম্প
  • নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি
  • শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব
  • আজ শনিবার, ১১ মাঘ, ১৪৩২ | ২৪ জানুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম

    মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের হুঁশিয়ারি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ পিএম
    সংগৃহীত ছবি

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানের মাধ্যমে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি পেত্রোকে উদ্দেশ্য করে বলেন, ‘নিজেকে সামলে রাখুন।’

    হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডনাল্ড ট্রাম্প বলেন, ‘সে (পেত্রো) কোকেইন তৈরি করছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। তাই তার সাবধানে থাকা উচিত।’

    অন্যদিকে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে লাতিন আমেরিকার ‘সার্বভৌমত্বের ওপর আঘাত’ হিসবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এর ফলে একটি মানবিক সংকট তৈরি হবে।’ 

    ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানের বিরুদ্ধে ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনা মোতায়েন করার পর থেকেই সমালোচনা করে আসছিলেন পেত্রো। যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ট্রাম্প সম্প্রতি বলেন, ‘কলম্বিয়ার মাদক উৎপাদনকারী ল্যাবগুলোতে হামলার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।’ পেত্রো এই বক্তব্যকে কার্যত আগ্রাসনের হুমকি হিসেবে নিন্দা জানিয়েছিলেন।

    লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের বৃহত্তর পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘পশ্চিম গোলার্ধে মার্কিন প্রভাব নিয়ে আর কোনো প্রশ্ন তোলা যাবে না।’

    ‘আমরা ভালো প্রতিবেশী চাই, স্থিতিশীলতা চাই, জ্বালানি চাই। ওই দেশে বিপুল জ্বালানি সম্পদ রয়েছে। সেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সেটি রক্ষা করতে হবে,’ বলেন তিনি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…